গান্ধী হত্যাকান্ডের ঘটনা পরিক্রমা
১৯৪৬ সাল – কলকাতা ও নোয়াখালি দাঙ্গা
১৫ই আগষ্ট, ১৮৪৭ – ভারত ভাগ
৯ই জানুয়ারী, ১৯৪৮ – ভি. কারকারে এবং অন্যান্যরা পুনা শহরে অবস্থিত শাস্ত্র ভান্ডারে গিয়ে অস্ত্র পরীক্ষা করেন।
১২ই জানুয়ারী – দিল্লীতে ভারতের উপপ্রধানমন্ত্রী বল্লভ ভাই প্যাটেল পাকিস্তানকে ৫৫ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহর করেন।
* বিড়লা হাউসে গান্ধী আমরণ অনশনের সিদ্ধান্ত ঘোষণা করেন।
১৪ই জানুয়ারী – নাথুরাম গডসে তার ৩০০০ টাকার এল.আই.সি পলিসি গোপাল গডসে-কে সমর্পণ করেন।
* কিরকিতে, তার কর্মস্থলে গোপাল গডসে সাত দিনের ক্যাজুয়াল লিভ-এর জন্য আবেদন করেন।
১৫ই জানুয়ারী – বোম্বাইতে দিগম্বর বাদগে নারায়ণ আপ্তেকে অস্ত্র সরবরাহ করেন।
* বোম্বাইতে নারায়ণ আপ্তে একটি বিমানের দুটি আসনের টিকিট কাটেন যেটি বোম্বাই থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হবে ১৭ই জানুয়ারী।
* বিষ্ণু কারকারে এবং মদনলাল বোম্বাই থেকে দিল্লী যাওয়ার জন্য রাতের ট্রেন ধরেন।
১৬ই জানুয়ারী – গোপাল গডসে আরও সাত দিনের ক্যাজুয়াল লিভের জন্য আবেদন করেন।
১৭ই জানুয়ারী – দিল্লীর নাগরিকেরা গান্ধীর কাছে সাত দফা দাবী পেশ করেন।
* বোম্বাইতে নাথুরাম গডসে এবং নারায়ণ আপ্তে অর্থ সংগ্রহ করেন।
* নাথুরাম গডসে এবং নারায়ণ আপ্তে বোম্বাই থেকে বিমানে দিল্লী পৌঁছান বিকেল ৫টা ৩০ মিনিটে।
* গোপাল গডসের ৭দিনের ছুটি মঞ্জুর হয়।
* বিষ্ণু কারকারে এবং মদনলালও বিকেলের ট্রেনে দিল্লী পৌঁছান।
১৮ই জানুয়ারী – দিগম্বর বাদগে এবং শংকর বোম্বাইতে সকালে ট্রেন ধরেন।
* গান্ধী অনশন ভঙ্গ করেন।
১৯শে জানুয়ারী – গোপাল গডসে-কে দেখা যায় দিল্লীর সেরিফ হোটেলে।
* দিগম্বর বাদগে এবং শংকর রাতে দিল্লী পৌঁছান।
২০ জানুয়ারী – নারায়ণ আপ্তে এবং শংকর বিড়লা হাউস পরিদর্শন করেন।
* এই দু’জন বিকেলে দিল্লীর মেরিনা হোটেলের ৪০নম্বর কামরায় ওঠেন।
* বিকেল ৫টায় বিড়লা হাউসে বোমা বিস্ফরণ ঘটানো হয়।
* বিড়লা হাউস সংলগ্ন এলাকায় মদল লালকে গ্রেপ্তার করা হয়।
* নাথুরাম গডসে এবং নারায়ণ আপ্তে দিল্লী থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
২৩ শে জানুয়ারী – নাথুরাম গডসে এবং নারায়ণ আপ্তে ছদ্মনামে বোম্বাইয়ের আর্যপাঠক আশ্রম’ হোটেলে ওঠেন। ২৪শে জানুয়ারী – নারায়ণ আপ্তে এবং নাথুরাম গডসে হোটেল পরিবর্তন করে, এলফিন স্টোন অ্যানেক্স হোটেলে ওঠেন।
২৫শে জানুয়ারী – বোম্বাইতে একটি সাধারণ বিমানে দু’জনের টিকিট সংরক্ষণ করেন নারায়ণ আপ্তে।
* বিকেলে নারায়ণ আপ্তে, নাথুরাম গডসে, বিষ্ণু কারকারে এবং গোপাল গডসে মিলিত হন মহারাষ্ট্রের থানে-তে- শ্রী ডি.এম যোশীর বাড়িতে।
২৬শে জানুয়ারী – গোপাল গডসের কাজে যোগদান।
২৭শে জানুয়ারী – নারায়ণ আপ্তে এবং নাথুরাম গডসে সকাল ৯টার বিমানে বোম্বাই থেকে যাত্রা।
* তারা দিল্লী পৌঁছান ১২টা ৪০ মিনিটে।
* রাতে তারা গোয়ালিয়র যাওয়ার ট্রেন ধরে।
* রাতেই তারা গোয়ালিয়ার পৌঁছান।
২৯শে জানুয়ারী – নাথুরাম গডসে, নারায়ণ আপ্তে এবং বিষ্ণু কারকারে রাতে দিল্লী ষ্টেশনের রিটায়ারিং রুমে থাকেন।
৩০শে জানুয়ারী – নাথুরাম গডসে বিড়লা হাউসের মধ্যে গান্ধিকে হত্যা করেন বিকাল ৫টা ১৭ মিনিটে।
***
